বাগেরহাটরে শরণখোলায় প্রতিবন্ধীদের জন্য বিশেষ টয়লেট ও পয়:নিষ্কাশন নিশ্চিত করার লক্ষ্যে ওয়াশ কমিটি গঠন করা হয়েছে। ২৪ জুন সকালে উপজেলার রায়েন্দা ও ধানসাগর ইউনিয়ন পরিষদে আয়োজিত পৃথক দুটি সভায় এ কমিটি গঠিত হয়। দাতা সংস্থা ক্যাফোর্ডের আর্থিক সহযোগিতায় প্রতিবন্ধীদের সংগঠন এডিডি ইন্টারন্যাশনাল এ সভার আয়োজন করে। সভায় যথাক্রমে রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন ও ধানসাগর ইউপি চেয়ারম্যান শাহজাহান দুলাল সভাপতিত্ব করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন এডিডি কর্মী মোশারেফ হোসেন। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে দুইটি ওয়াশ কমিটি ও একটি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।
