নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস উপলক্ষে সিলেটে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ গত বুধবার নানা কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে র্যালি, জেলা প্রশাসক ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর স্মারক লিপি পেশ।
এদিন সকালে মানবাধিকার সংগঠন অধিকার সিলেট জেলা পরিষদ থেকে র্যালি বের করে। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি আহমেদ নূর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে প্রশাসনের হেফাজতে নির্যাতন বৃদ্ধি পেয়েছে, এ নির্যাতন কমাতে হলে অধিকারের মত বিভিন্ন মানবাধিকার কর্মীকে এগিয়ে আসতে হবে। আইন শঙ্খলা বাহিনী যদি একটু সচেতন হয় তাহলে নির্যাতন কমে আসবে। মানবাধিকার সংগঠন সিলেট এর কো-অর্ডিনেটর সাংবাদিক মোঃ মুহিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ল’ কলেজের উপাধ্যক্ষ এডঃ শহীদুল ইসলাম শহীদ, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুর রশিদ রেনু, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, এডঃ সৈয়দ মোহাম্মদ তারেক, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
