কয়েকটি সামগ্রীকে একটানা শূণ্যে ছুড়ে মারা ও লুফে নেয়ার কসরত দেখানোকেই কেতাবী ভাষায় বলা হয় জগলিং। দেখতে বেশ চমকপ্রদ মনে হলেও একসাথে দুইয়ের অধিক সামগ্রী নিয়ে জগলিং করাটা বেশ কষ্টসাধ্যই বটে। আর কষ্টসাধ্য এই কাজটিকেই আরও কষ্টসাধ্য করে একই সাথে তিনটি বলের জগলিং করতে করতে দ্রততম সময়ে ম্যারাথন দৌড় শেষ করে গিনেজ বুকে যিনি নাম লিখিয়েছেন তিনি হলেন কানাডার টরোন্টোর অধিবাসী মাইকেল কাপরাল। জগলিংরত অবস্থায় দুই ঘণ্টা পঞ্চাশ মিনিট বারো সেকেন্ড সময় নিয়ে ম্যারাথন শেষ করে এই রেকর্ড গড়েন কাপরাল।
