পুরোদস্তুর পরিচালক এখন অনন্ত!

আপডেট : ০৫ জুলাই ২০১৩, ১৮:৪১
অনন্ত জলিল পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘নিঃস্বার্থ ভালোবাসা’-এর প্রিমিয়ার গত ৩০ জুন বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়। অনন্তের নিজর পরিচালনায় এই ছবিটি মুক্তি পাচ্ছে। আর এই ছবির মাধ্যমেই পুরোদস্তুর চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। এমএ জলিল অনন্ত প্রযোজিত ও পরিচালিত ‘নিঃস্বার্থ ভালোবাসা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন—অনন্ত, বর্ষা, মিশা সওদাগর, কাবিলা, ডন, মাহমুদ সাজ্জাদ, সুচরিতা, নায়করাজ রাজ্জাকসহ আরও অনেকে। তবে মজার ব্যাপার হলো অনন্ত তার এই চলচ্চিত্রে নিজের প্রেমের গল্পই বেশ নাটকীয়তা নিয়ে বলার চেষ্টা করেছেন। একেবারে শুরু তেকে বর্ষাকে কীভাবে লাইমলাইটে এনেছেন সব গল্পই থাকছে তার এই চলচ্চিত্রে। এ ছাড়া অনন্ত’র অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র ‘মোস্ট ওয়েলকাম’-এর দ্বিতীয় পার্টও অনন্ত নিজেই পরিচালনা করছেন। অনন্তর ‘নিঃস্বার্থ ভালোবাসা’তে গান লিখেছেন গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, জাহিদ আকবর, অনন্য মামুন ও এমএ জলিল অনন্ত।