‘দেশজ সংস্কৃতির বিকাশ ও আন্তর্জাতিক সংস্কৃতির সাথে মেলবন্ধন’ শীর্ষক কর্মসূচীর ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের উদ্যোগে মাল্টিমিডিয়া পাপেট থিয়েটারের পরিবেশনায় বিশিষ্ট পাপেট শিল্পী মুস্তাফা মনোয়ারের নির্দেশনায় একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ৫ ও ৬ জুলাই প্রতিদিন সন্ধ্যা ৭টায় আয়োজন করা হয়েছে ২ দিনব্যাপী পাপেট থিয়েটার প্রদর্শনী। প্রদর্শনীতে উপস্থাপন করা হচ্ছে পাপেট নাটক ‘সাধের লাউ’, ‘আগাছা’, ‘বহুরূপী’, ‘ষাড় ও কপি’ এবং ‘লিচু চোর’।
এ ছাড়াও একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে গত ৩ জুলাই থেকে আগামী ৯ জুলাই পর্যন্ত চলছে শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির যৌথ উদ্যোগে ৭ দিনব্যাপী সমকালীন দেশীয় চলচ্চিত্র প্রদর্শনী।
