দীর্ঘদিন পর এফএম উপস্থাপনায় এলিটা

আপডেট : ০৫ জুলাই ২০১৩, ১৮:৪২
কাজের অভিজ্ঞতায় এলিটার সাথে এফ এম স্টেশনের সখ্য দীর্ঘদিনের। তবে মাঝে নিজের কিছু ব্যস্ততায় আর করা হয়নি। এই জেনারেশনের ভেতরে সবচেয়ে জনপ্রিয় এফএম স্টেশন হিসেবে রেডিও ফুর্তির বেশ সুনামও রয়েছে। ভুত এফএমসহ বেশ কিছু শো এ সময়ের আলোচিত। এ ছাড়া রেডিও ফুর্তির থিম ট্র্যাকও এলিটার গাওয়া। এত কিছুর সাথে সখ্যতার পর তাই আবারও নিজের ব্যস্ততার ভেতর থেকে কিছুটা সময় বের করে আবারও শো শুরু করলেন এলিটা রেডিও ফুর্তিতে। প্রতি রবিবার রাত ৯টা থেকে ১১টা আড্ডা উইথ এলিটা নামের এই শোটি প্রযোজনা করচেন স্টেশনটির আরেক জনপ্রিয় আরজে ও ব্রডকাস্টার সারজিনা। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে এলিটা ও সারজিনা দুজনের সম্পর্কের দীর্ঘসুত্রিতা অনেকদিনের। তাই দুই বান্ধবী প্রথমবারের মতো একসাথে শো শুরু করেছে। এ প্রসঙ্গে সারজিনা বলেন, ‘আমি আর এলিটা আপুর এই শো টা নিয়ে খুবই মজা করি। খুব অল্প সময়ে এই মোটি এমন এক জনপ্রিয়তায় পৌঁছবে তা জানা ছিল না। সবমিলিয়ে দারুণ এনজয় করি। প্রতি রোববার তাই এই সময়টাতে আমাদের শ্রোতাসংখ্যাও বেড়ে যায়।’ উল্লেখ্য, এলিটার সাথে ৬ মাসের একটি চুক্তি গড়েছে রেডিও ফুর্তি কর্তৃপক্ষ। অন্যদিকে দীর্ঘদিন পর এলিটার এফএম শো প্রসঙ্গে এলিটা বলেন, ‘ফুর্তি এফএম এর সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের। তাই অনেকদিন পর আবারও সেখানে আরেকটি শো হো হোস্ট সত্যিই খুব এনজয় করছি।