মাছে মাছে ভরবো দেশ’ গড়বো সোনার বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়ামে এসে শেষ হয়। র্যালী শেষে বিভিন্ন পুকুরে মত্স্য পোনা অবমুক্ত করেন ও উপজেলা কৃষি বিভাগ এর আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর পরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভূতু।
