ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের তেজখালী ইউনিয়ন সদস্য ও মুক্তিযোদ্ধা মনু মিয়া সরকারের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মনু মিয়া বাদী হয়ে ওই গ্রামের ১৮ জনকে আসামি করে বাঞ্ছারামপুর থানায় গত বুধবার বিকেলে মামলা দায়ের করেন। মামলার বিবরণ, পুলিশ ও এলাকাবাসি জানায়, পূর্বশত্রুতার জের ধরে গত মঙ্গলবার রাতে উপজেলার গোটকান্দি গ্রামের মনু মিয়ার বাড়িতে পাড়ার ২০-২৫ জন হামলা চালায় এবং ঘরে রক্ষিত টাকা পয়সা লুট করে নিয়ে যায়। মনু মিয়া সরকার জানায়, মসজিদের ইমাম নিয়ে বিরোধের জের ধরে কিছু উচ্ছৃঙ্খল লোক আমার বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে। বাঞ্ছারামপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) অংশু কুমার দেব জানান, পূর্বশত্রুতার জের ধরেই হামলার ঘটনা ঘটে থাকতে পারে।
