জাতীয় যুব সংহতির (জেপি) ইউনিয়ন আহবায়ক কমিটি গঠন

আপডেট : ০৫ জুলাই ২০১৩, ২১:৩১
কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন জাতীয় যুব সংহতির (জেপি) গত সোমবার ইউনিয়ন দলীয় কার্যালয় আহবায়ক কমিটি গঠন করা হয়। জেপি ইউনিয়ন আহবায়ক মোঃ আঃ হাই মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেপির উপজেলা যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান দুধা। বিশেষ অতিথি ছিলেন জাতীয় যুব সংহতি (জেপি) উপজেলা আহবায়ক মোঃ মোস্তাফিকুর রহমান সেন্টু, উপজেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক মোঃ মামুন হাওলাদার। বক্তব্য রাখেন ইউনিয়ন জেপি এইচ এম মামুন, হাবিবুর রহমান, যুব সংহতির কাঠালিয়া ইউনিয়ন আহবায়ক মোঃ মনজুরুল হক মরতুজা, শৌলজালিয়া ইউনিয়ন আহবায়ক মোঃ আইয়ুব আলী, যুব সংহতির নেতা অরবিন্দ্র, মোঃ সোহেল, মোঃ শহিদ মিয়া প্রমুখ। সভাশেষে অরবিন্দ্র হাওলাদারকে আহবায়ক ও মোঃ কবির সিকদার, মোঃ সোহেল সিকদার, মোঃ শিপন সিকদার, মোঃ মাসুদ সিকদারকে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্যবিশিষ্ট জাতীয় যুব সংহতির আওরাবুনিয়া ইউনিয়ন আহবায়ক কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর হাতকে শক্তিশালী করতে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।