শিবচরে প্রাথমিক স্কুলের ছাত্রীর শ্লীলতাহানি

আপডেট : ০৫ জুলাই ২০১৩, ২১:৩১
উপজেলার চেয়ারম্যানগেট এলাকার লতিফ বেপারীকান্দি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রী (১২) ধর্ষিত হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলার রফিক মাদবর কিছুদিন ধরে ঐ এলাকায় এক সাইডে শ্রমিকের কাজ করত। সে সুবাদে বেশ কয়েকদিন ঐ ছাত্রীকে ফুসলিয়ে অপহরণ করে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়। পরবর্তীতে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আজিমনগর এলাকার মনির সিকদারের বাড়ি থেকে পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে শিবচর থানায় নিয়ে আসে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় একটি মামলা হয়েছে। গতকাল শুক্রবার শিবচর থানা থেকে ধর্ষিতাকে মেডিক্যাল চেকআপের জন্য মাদারীপুর প্রেরণ করা হয়।