অভ্যন্তরীণ বিরোধের জের

সিংড়ায় প্রতিপক্ষ গ্রুপের হামলায় ছাত্র ও যুবদল নেতাসহ আহত ৩

আপডেট : ০৫ জুলাই ২০১৩, ২১:৩৭
অভ্যন্তরীণ বিরোধের জের ধরে নাটোরের সিংড়ায় প্রতিপক্ষ গ্রুপের হামলায় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন ও উপজেলা যুবদলের সহ-সভাপতি সোহেল রানাসহ ৩ জন আহত হয়েছেন। শুক্রবার সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, ঐদিন দুপুরে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন ও উপজেলা যুবদলের সহ-সভাপতি সোহেল রানা বাড়ি থেকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় যাচ্ছিলেন। তারা বাসস্ট্যান্ডের কাছে পৌঁছার আগে পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র শামিম আল রাজি সমর্থক পৌর মত্স্যজীবী দলের সাধারণ সম্পাদক রকিব হোসেন ও উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিন্টুর নেতৃত্বে তাদের ওপর অতর্কিতে হামলা চালানো হয়। এসময় তাদের বাঁচাতে গিয়ে নূর হোসেন নামে অপর এক বিএনপি কর্মী আহত হন।