খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৯ ব্যাচের ছাত্রছাত্রীদের শিক্ষা সমাপনী উপলক্ষে গতকাল শুক্রবার সকালে সেমিনার ও বিকালে কনসার্ট অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. অনির্বাণ মোস্তফা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন। সেমিনারে শিক্ষার্থীদের পক্ষে বক্তৃতা করেন সঞ্জয় রায় ও লিয়ন। বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ৯ ব্যাচের ছাত্রী বুশরা রহমান নীলা স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
