পানছড়িতে কৃষি মেলা উদ্বোধন

আপডেট : ০৫ জুলাই ২০১৩, ২১:৩৮
পানছড়ি উপজেলায় শুক্রবার সকালে স্থানীয় প্রশাসন ও এনজিও জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে ৪ দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ মাঠে কৃষি কর্মকর্তা খিজির হোসেন পিকে-এর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুফিদুল আলম, ভাইস চেয়ারম্যান অনিল কান্তি দে, ৫নং উল্টাছড়ি চেয়ারম্যান সুব্রত চাকমা প্রমুখ। এদিকে উপজেলা পরিষদ মাঠে কৃষক, খামারি ও বিভিন্ন এনজিও’র পক্ষ থেকে কৃষিপণ্যের স্টল বসানো হয়েছে।