আজমিরীগঞ্জে ইউপি চেয়ারম্যান সাসপেন্ড

আপডেট : ০৫ জুলাই ২০১৩, ২১:৩৮
আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুশেনজিত দাস চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব কামরুন নাহার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। অভিযোগে জানা যায়, গত বছরের জুলাই মাসে সুশেনজিত দাস চৌধুরী নৌ-অ্যাম্বুলেন্স ক্রয়ের নামে এলজিএসপির দেড় লাখ টাকা আত্মসাত্ করেন। এ বিষয়ে বদলপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের বাসিন্দা গৌর হরিদাশ ২০১২ সালের ২৯ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবর অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় তদন্ত শেষে তাকে সাময়িক বরখাস্ত করে।