আম্পায়ার্স হকির খবর

আপডেট : ০৫ জুলাই ২০১৩, ২২:২০
ওয়ালটন এলইডি টেলিভিশন আম্পায়ার্স ফাইভ এ সাইড হকিতে জিতেছে আতাউল হক মল্লিক ও মাহমুদ স্মৃতি হকি ফাইভ দল। আজ একই মাঠে সাবের আলী ও আতাউল হক মল্লিক এবং আবদুল মালেক চুন্নু ও ফখরুল আলম মাহমুদ স্মৃতি হকি ফাইভ দল মুখোমুখি হবে। গতকাল শুক্রবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আতাউল হক মল্লিক স্মৃতি ও নাজিমউদ্দিন মোল্লা স্মৃতি দলের মধ্যকার খেলাটি ৮-৮ গোলে ড্র হয়। পরে সরাসরি চ্যালেঞ্জে আতাউল হক মল্লিক স্মৃতি হকি ফাইভ দল ১১-১০ গোলে নাজিমউদ্দিন মোল্লাহ স্মৃতি হকি ফাইভ দলকে হারায়। দিনের দ্বিতীয় খেলায় মাহমুদ স্মৃতি হকি ফাইভ দল ৫-৩ গোলে হারায় শেখ নূরুল ইসলাম স্মৃতি হকি ফাইভ দলকে।