ছাগলনাইয়া উপজেলা পরিষদের উদ্যোগে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান গত বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম আলী জিন্নাহর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক মোঃ হুমায়ূন কবির খোন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদার, পৌর মেয়র মোঃ আলমগীর বিএ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আবু আহাম্মদ ভুঁঞা, মহিলা ভাইস-চেয়ারম্যান রাশেদা আক্তার রুমা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন বুলবুল, ঘোপাল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক আজিজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইউছুপ চৌধুরী, অধ্যক্ষ হোসাইন আহাম্মদ ভুঁঞা, প্রধান শিক্ষক আবদুস সালাম সরকার ও প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক। জিপিএ-৫ প্রাপ্তদের পক্ষে বক্তব্য রাখেন মঈন আশ্রাফ মাহমুদ ও জেরিন তানজিন। এতে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত মোট ১৩১ জন কৃতী ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দেয়া হয়।
