বাংলাদেশি চারুশিল্পী সংসদের জাতীয় কমিটি পুনর্গঠন

আপডেট : ০৫ জুলাই ২০১৩, ২২:৫৯
বাংলাদেশী চারুশিল্পী সংসদ এর অস্থায়ী কার্যালয়ে সম্প্রতি পাঁচ সদস্য বিশিষ্ট সংক্ষিপ্ত কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটিকে সতের সদস্যে উন্নীত করা হয়। কমিটির সভাপতি ড. আজহারুল ইসলাম শেখ (চঞ্চল), সিনিয়র সহ-সভাপতি সরকার জিয়াউদ্দিন আহম্মেদ বিপ্লব, সাধারণ সম্পাদক ড. মো. মফিদুল আলম খান, চারজন যুগ্ম সম্পাদক মো. সানিইল হক ভুঁইয়া নিয়ন, মো. তোবারক আলী খান দিনার, মো. রকিবুল হাসান রাকিব, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম টিটু এবং প্রচার সম্পাদক মো. আনোয়ার হোসেন জনি। -প্রেস বিজ্ঞপ্তি