শোক সংবাদ

আপডেট : ০৫ জুলাই ২০১৩, ২৩:০০
আনোয়ার হোসেন বিশিষ্ট সাংবাদিক দৈনিক করতোয়ার বোদা উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন (৫৯) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শুক্রবার চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, ৩ মেয়ে, ২ ছেলে রেখে গেছেন। আজ শনিবার নামাজে জানাযা শেষে তাকে বোদা টিএন্ডটি গোরস্থানে দাফন করা হবে। নবাব সৈয়দ স্যামস্যাম হায়দার কুমিল্লা মহানগরীর ঐতিহ্যবাহী নবাব বাড়ির নবাব সৈয়দ স্যামস্যাম হায়দার (৮৭) বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সিডনিতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। শুক্রবার অস্ট্রেলিয়ার সিডনির লেকাম্বা মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে ইসলামী সিমিন্ট্রেতে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।