ইকরামুল হক
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বীরহলি গ্রামের সাবেক গণপরিষদ সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব মো. ইকরামুল হক গত বুধবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। শুক্রবার বীরহলি গ্রামে পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
মো. বাচ্চু মিয়া
কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জেঠুয়ামুড়া গ্রামের মুক্তিযোদ্ধা মো. বাচ্চু মিয়া (৬৭) গত বৃহস্পতিবার চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
