দেড় লাখের বেশি ভোটে জিতব

আপডেট : ০৫ জুলাই ২০১৩, ২৩:৩৮
১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এম.এ মান্নান ইত্তেফাকের সাথে আলাপকালে ভোট কারচুপির আশংকা প্রকাশ করে বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আমি দেড় লাখ ভোটের ব্যবধানে জয়লাভ করবো। তিনি বলেন, সরকার ১৪ দল সমর্থিত প্রার্থী আজমত উল্লাহ খানের পক্ষে ফলাফল পাল্টে দেয়ার জন্য প্রিজাইডিং অফিসারদের চাপ সৃষ্টি করছে এবং নানা ষড়যন্ত্র করা হচ্ছে। এছাড়া আজমতের কর্মী সমর্থকরা ভোট কেন্দ্রে গিয়ে যে কোন অজুহাতে গোলমাল সৃষ্টি করতে পারে। তিনি অভিযোগ করে বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর কোন কোন সদস্য নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন না।