আজকের রাশিফল

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ১৮:০২
৭ জুলাই, ২০১৩ খ্রিস্টাব্দ, রবিবার আজ ২৩ আষাঢ়, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৭ শাবান, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩০ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৭। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও নেপচুন। আপনার শুভসংখ্যা:২ ও ৭। শুভবার:সোমবার। শুভরত্ন:চন্দ্রকান্ত মনি ও এমেথিস্ট। প্রকৃতিগতভাবে আপনি:সৃজনশীল আবেগ ও কল্পনা প্রবণ। আপনার মেধা ও ইনটুইশন প্রখর। আপনি অস্থিরচিত্ত, ভ্রমণ ও সুদূরের পিয়াসী। আপনি পরিশীলিত রুচির অধিকারী। দৃঢ় ইচ্ছাশক্তি অর্জন করতে পারলে আপনি বুদ্ধিবৃত্তিক বিকাশে অন্যদের ছাড়িয়ে যাবেন। যে পরিবেশেই আপনার জন্ম হোক না কেন আপনি সবসময়ই বড় কিছু করতে উদ্বুদ্ধ হবেন। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: প্রবোধ কুমার সান্নাল, কে এস ফিরোজ, রিঙ্গোস্টার, সুরকার বেনিটো ডি সিকা, চিকিত্সাবিদ ক্যামিলো গোলজি । দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কারো কোনো কাজের দায়িত্ব না নিলেই ভালো করবেন। অকারণ বদনামের সম্মুখীন হতে পারেন। ঠিকাদারদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো সহূদয় ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। ন্যায্য প্রাপ্তি বাধাগ্রস্ত হতে পারে। দৈনন্দিন কাজে অগ্রগতি হতে পারে। আজ কারো উপর দায়িত্ব দিয়ে নির্ভর করা ঠিক হবে না। নিজে ও কারো দায়িত্ব নেবেন না। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ নতুন কোনো উদ্যোগ বাধাগ্রস্ত হতে পারে। তাতে হতাশ হওয়া ঠিক হতে না। সরকারি কর্মচারীদের জন্য দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। কাজকর্ম বাধার সম্মুখীন হতে পারে। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। কোনো কাজের জন্য প্রশংসিত হতে পারেন, জনসংযোগে সুফল পাবেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। চাকুরীতে পদোন্নতি সম্ভাবনা আছে। রোমান্টিক যোগাযোগ শুভ। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। পরিবেশ ও পরিস্থিতিকে কাজে লাগাতে চেষ্টা করুন। বৈবাহিক ব্যাপারে যোগাযোগ হতে পারে। তবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন। আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ দাম্পত্য ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। অংশীদারি ব্যবসায় সতর্কতা অবলম্বন করুন। কোনো ধরনের আইনী ঝামেলায় না জড়ালেই ভালো করবেন। রাজনৈতিক কার্যক্রম থেকে দূরে থাকার চেষ্টা করুন। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পরীক্ষার্থীরা সুফল আশা করতে পারেন। সরকারি চাকুরীতে মানসিক চাপে ভুগতে পারেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করা ঠিক হবে না। বড় ব্যবসায়ীরা কোনো ধরনের ঝুঁকি না নিলেই ভালো করবেন। অকারণ দুশ্চিন্তা পরিহার করার চেষ্টা করুন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ টেকনিক্যাল কাজকর্মে ভালো করবেন। একটু চেষ্টা করলেই আপনার প্রতিভার পরিচয় দেয়া সম্ভব হবে। আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। তবে প্রণয় সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের ঝুঁকি সম্মুখীন হতে পারেন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ রাজনৈতিক সংঘাত থেকে দূরে থাকার চেষ্টা করুন। শরীর আজ খুব একটা ভালো থাকবে না। মাথা ব্যথায় ভুগতে পারেন। প্রবাসী সন্তানের জন্য চিন্তিত হতে পারেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করা ঠিক হবে না। কাজকর্মে আজ কারো সহযোগিতা পেতে পারেন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ সরকারি চাকুরীজীবীদের জন্য দিনটি শুভ নয়। অনাকাঙ্ক্ষিত কোনো বদলির সম্মুখীন হতে পারেন। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। পাওনা টাকা আদায় নাও হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন । কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ চাকুরীজীবীদের জন্য দিনটি শুভ। সরকারি চাকুরীর ক্ষেত্রে কোনো ধরনের উন্নতি সম্ভাবনা আছে। কর্তৃপক্ষের কৃপা দৃষ্টি লাভ করতে পারেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কেউ ক্ষতি করতে পারে মনে হলে তাকে এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনজন কারো ব্যাপারে আজ কোনো খারাপ সংবাদ পেতে পারেন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ নতুন উদ্যোগ বাধাগ্রস্ত হতে পারে। তাতে হতাশ না হলেই ভালো করবেন। মানসিক নিঃসঙ্গতা বোধে ভুগতে পারেন। ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করুন। কর্মক্ষেত্রে কোনো বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পাবেন। কেউ আজ আপনাকে ভুল বুঝতে পারে।