‘লাভ ন্যাচার ও লিভ ন্যাচার’ শিরোনামে গত ২৮ জুন ঢাকার এক অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো অনলাইনভিত্তিক প্রতিযোগিতা ‘কুমারিকা মিস ন্যাচরাল ২০১৩’। বিজয়ী হয়েছেন রনিকা কর্মকার। ফার্স্ট রানার আপ হয়েছেন লামিয়া এম রহমান এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন ফারজানা ফারাহ। ছয় শতাধিক প্রতিযোগীদের মধ্যে অনলাইনে ভোটের মাধ্যমে প্রাথমিকভাবে ২০ জনকে বাছাই করা হয়। এখান থেকে ৭ জনকে চূড়ান্ত করা হয় গ্র্যান্ড ফিনালের জন্য।
