পাকিস্তান সেন্সর বোর্ড খুব ঘন ঘনই বলিউডের ছবি আটকে দেয়। শাহরুখ, সালমান, অজয় থেকে শুরু করে এ পর্যন্ত অনেকের ছবিই আটকেছেন তারা। অবশ্য অনেক ছবি পরবর্তীতে ছেড়েও দিয়েছেন। এবার পাকিস্তান সেন্সর বোর্ড আটকে দিল সোনম কাপুর ও ধনুশ অভিনীত ‘রানঝানা’ ছবিটি। কারণ হিসেবে তারা উল্লেখ করেছে ছবিতে মুসলমান ও হিন্দু এই দুই ধর্মের প্রেমকে খুব গুরুত্বসহকারে তুলে ধরা হয়েছে। যা পাকিস্তানের মতো একটি মুসলমান রিপাবলিকের জন্য একেবারেই অযোগ্য।
