এবার আগুনের রবীন্দ্রসংগীতের অ্যালবাম

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ১৯:৩৩
এ দেশে এ পর্যন্ত অনেকেই গানের ক্যারিয়ারের এক পর্যায়ে এসে নিজের গায়কী ঘরানার বাইরে গিয়ে রবীন্দ্রসংগীত কিংবা নজরুল সংগীতের গান করেছেন। সেই ধারাবাহিকতায় এবার এ দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা আগুন রবীন্দ্র সংগীতের অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছেন। আগুন বলেন, ‘আসলে রবীন্দ্রসংগীত বা নজরুল সংগীত গাওয়াটা খুবই কঠিন একটি বিষয়। তাই সাহস করা হয়নি। কিন্তু এর প্রতি দুর্বলতা ছিল সবসময়ই। এই তো কয়েকদিন আগে পার্থ মজুমদারের সংগীতায়োজনে একটি রবীন্দ্রসংগীত গাইতে গিয়ে নিজেই অনুভব করলাম যে, খুব একটা খারাপ গাই না। পার্থ মজুমদারও উত্সাহ দিল ও প্রশংসা করল। তাই এবার পরীকল্পনা করলাম রবীন্দ্রসংগীতের অ্যালবাম করার। ‘এই কথাটি মনে রেখো’ গানটির রেকর্ডিংও করে ফেলেছি। দেখি ঠিকমতো সবকিছু হলে এ বছরই শ্রোতাদের উদ্দেশ্যে অ্যালবামটি বাজারে ছাড়ব।’