পুরোদস্তুর চলচ্চিত্র ও বিজ্ঞাপনের পথে মুকিত

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ১৯:৩৩
খুব অল্প সময়েই মুকিত বিজ্ঞাপনের মধ্য দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। মুকিতের ভাষ্যে, এখন অনেকেই তার মতো করে বিজ্ঞাপনে অভিনয়ের চেষ্টাও করছেন। যা তার জন্য খুবই ভালো লাগার বিষয়। নিজের এই জনপ্রিয়তাকে পুঁজি করে মুকিত এখন পুরোদস্তুর বিজ্ঞাপন ও চলচ্চিত্রে ডুবে থাকার প্রস্তুতি গ্রহণ করছেন। মুকিত এখনও একটি চলচ্চিত্রে অভিনয় করছেন, পাশাপাশি নতুন প্রায় হাফডজন বিজ্ঞাপনের কাজ হাতে নিয়েছেন। খুব শীঘ্রই এগুলোর শুটিং ও প্রচার শুরু হয়ে যাবে। আসছে ঈদের জন্য এরইমধ্যে প্রায় এক ডজনেরও অধিক নাটকে অভিনয় করেছেন তিনি।