পুরো বিশ্বের চলচ্চিত্র শিল্পে এক ভিন্ন নজির দেখিয়েছেন জনি ডেপ। তা হলো চরিত্রে ভিন্নতা, এর চেয়েও বেশি হলো চরিত্রের সঙ্গে নিজের গেটআপে নতুনত্ব। এ পর্যন্ত বহু নতুন গেটআপ নিয়েছেন তিনি। যার মধ্যে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’, ‘চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি’, ‘ট্যুরিস্ট’, ‘অ্যালাইস ইন ওয়ান্ডারল্যান্ড’, ‘ডার্ক শেডো’সহ অনেক ছবি উল্লেখযোগ্য। এবার আরও একটি নতুন গেটআপ নিয়ে হাজির হয়েছেন ‘দ্য লোন র্যাঙ্গার’ ছবিতে। ছবিটি গত শুক্রবার মুক্তি পায়।
