আসছে ঈদের জন্য নির্মিত হলো টেলিফিল্ম ‘ডাকপিয়ন’। আলম জাহাঙ্গীরের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন
ঝুনা চৌধুরী, আমিরুল হক চৌধুরী, শিরিন আলম, মাহমুদ, মিউলি শিলা, খোরশেদ আলম প্রমুখ। এর গল্পে দেখা যাবে—কালের বিবর্তনে আর প্রযুক্তির উন্নতির ফলে মানুষ এখন আর চিঠি লিখে না, ভাবের আদান-প্রদান আর চিঠির মাধ্যমে প্রকাশ করে না। এরই ফলশ্রুতিতে সেকান্দার মিয়ার মতো হাজারও কর্মব্যস্ত ডাকপিয়ন আজ কর্ম হারা। তাদের কোনো কাজই নেই আলস্যভাবে সময় কাটানো ছাড়া। ঘুষ ছাড়া এখন আর চাকুরি সম্ভব না। সেকান্দার মিয়ার ছেলে ইকবাল তাই চাকুরি পাচ্ছে না। আর দারিদ্রতার জন্য ঘুষের টাকাও সংগ্রহ করা সম্ভব না। তাই বাবার ডাকপিয়ন চাকুরির উপর তার অশ্রদ্বা, ক্ষোভ ও ঘৃণ কর্মহীন সেকান্দার মিয়া তার সময় কাটানোর চেষ্টা কওে তার পারিবার ও আশেপাশের মানুষের সাথে। আসছে ঈদে এটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে জানা যায়।
