এত লেখালেখি ও ধরপাকড়ের পরও টেকনাফের সমুদ্র উপকূল দিয়ে মানব পাচার বন্ধ হয়নি। গত দুইদিনে ৪ দালালসহ ২৩ মালয়েশিয়াগামীকে আটক করেছে বিজিবি। হোয়াইক্যং বিওপির বিজিবি সুবেদার সিরাজুল ইসলাম জানান, হোয়াইক্যং চেকপোস্টে টেকনাফগামী সাৈদিয়া ও হানিফ বাস থেকে দালালসহ ১৪ জন, ৫ জুলাই শুক্রবার ভোরে হাবিলদার গোলাম গাউসের নেতৃত্বে একটি মাইক্রো থেকে দালালসহ ৯ জন মালয়েশিয়াগামীকে আটক করা হয়েছে। এ সময়ে এক দালালের কাছ থেকে ৬৪ হাজার ৫শ’ টাকাও জব্দ করা হয়। ৪২ বিজিবি ব্যাটালিয়ন পরিচালক লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান, আটককৃত কিশোরগঞ্জের বালিগার অষ্টগ্রামের আলী আকবর (৩৫), রেজাউল করিম (৩০), তাজুল ইসলাম (৩৪), আব্দুল কায়ুম (৩৫), হবিগঞ্জের লাকাইর ফরিদপুরের লোকমান (৩৬), ওয়াইদুল মিয়া (৩২), করম আলী (৩০), কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং নয়াপাড়ার দেলোয়ার হোসেন (২০), হোয়াইক্যং পশ্চিম মিনাবাজারের ইসহাককে (২৩) টেকনাফ মডেল থানায় সোপর্দ করে মামলা করা হয়েছে।
