মৌসুমী-ওমরসানী এবার নাটকে জুটি

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২১:৩৯
তাদের দু’জনার প্রেম শুরু হয়েছিল চলচ্চিত্র পর্দার জুটি হিসেবেই। এরপর প্রেম থেকে পরিণয়। সেখান থেকে দীর্ঘ জীবন সংসারে দু’জন বেশ স্বাচ্ছন্দ্যেই আছেন। সন্তানদের নিয়ে সুখী সংসার। মাঝে মৌসুমীর চলচ্চিত্রে ব্যস্ততা বাড়লেও ওমরসানী শুরু করেন খল চরিত্রে অভিনয়। সেই থেকেই দু’জনার কাজের ব্যস্ততাও চলে যায় দু’দিকে। অতঃপর দীর্ঘদিন পর আবারো মৌসুমী নাটকে ব্যস্ত হলে, গত দুই বছর ধরে নাটকেও বেশ নিয়মিত দেখা যাচ্ছে। অবশেষে এবারে ঈদ থেকে আবারও মৌসুমী ও ওমরসানী পর্দা জুটি হিসেবে আসছেন। তবে চলচ্চিত্রে নয়। ছোট পর্দায় আসছেন তারা জুটি হয়ে। আসুতোষ সুজনের ‘আমি নায়কের বন্ধু ’ নামের একটি নাটকে এই জুটি দীর্ঘদিন পর কাজ করছেন। মৌসুমী বলেন, ‘নাটকের গল্প আর আমাদের দু’জনার চরিত্র বেশ বৈচিত্র্যপূর্ণ।