সোনারগাঁও ভূমি অফিসে অগ্নিকাণ্ড

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২১:৩৯
“এ কেমন শত্রুতা” সোনারগাঁও উপজেলা ভূমি অফিসে আবারো রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারীর কক্ষে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে.এম. আল-আমিন ও স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই কক্ষের আসবাবপত্রসহ প্রায় শতাধিক নথি পুড়ে গেছে। এগারো দিনের ব্যবধানে দুইবার আগুনের ঘটনায় অফিস কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চরম আতংক বিরাজ করছে। সোনারগাঁও থানায় মামলার প্রস্তুতি চলছে।