জাবিতে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে তমা

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২১:৪০
তমা রানী সাহা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৬তম ব্যাচে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ থেকে এম.এতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে। সে অনার্সেও প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে। তমা রানী দৈনিক সমকালের গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহার বোন। জাবির ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের পরীক্ষা কমিটির চেয়ারম্যান প্রফেসর সুভাষ চন্দ্র দাস বলেন, বিশ্ববিদ্যালয়ের এ বিভাগের সর্বকালের রেকর্ড ভঙ্গ করে তমা রানী সাহা সেরা সাফল্য পেয়েছে।