বিমানবন্দরে ৯ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২১:৪০
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়েত থেকে আসা একটি উড়োজাহাজ থেকে শনিবার প্রায় ৯ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ২৫ কেজি ৩০০ গ্রাম। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। কাস্টমসের সহকারী কমিশনার শেখ গোলাম মোস্তফা কামাল জানান, বিমানের উড়োজাহাজটি বেলা সোয়া একটার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। কিন্তু শুল্ক কর্মকর্তাদের কাছে আগেই তথ্য ছিল স্বর্ণ আসছে। এ কারণে কাস্টমস কর্তকর্তারা সর্তক ছিলেন। সব যাত্রী নেমে যাওয়ার পর বিমানে তল্লাশি চালিয়ে একটি সিটের নিচ থেকে উদ্ধার করা হয় ২১৭টি স্বর্ণের বার। তিনটি কাপড়ের পোটলায় এগুলো রাখা ছিল।। যার বাজার মূল্য ৮ কোটি ৮৯ লাখ টাকা। তিনি বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। কাস্টমস কমিশনার জাকিয়া সুলতানা জানান, কাস্টমস গোয়েন্দা দল এবং বিমান কাস্টমস এই স্বর্ণ আসার খবরটি আগেই জানতো। কাস্টমসের উপস্থিতি টের পেয়ে পাচারকারী ২১৭টি স্বর্ণের বার বাথরুমে ফেলে পালিয়ে যায়। তিনি আরও জানান, উদ্ধার করা স্বর্ণ বার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হবে।