দুর্ঘটনায় খালেদা জিয়ার গাড়ি

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২১:৪১
বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সরকারি গাড়িটি শনিবার দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়ির ডানপাশের লুকিং গ্লাস ভেঙে গেছে। জাতীয় সংসদ ভবন সংলগ্ন মনিপুরিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। তবে এই সময় খালেদা জিয়া গাড়িতে ছিলেন না। সংসদ ভবন এলাকায় দায়িত্বরত ডেপুটি সার্জেন্ট এট আর্মস (অতিরিক্ত পুলিশ সুপার) সেলিম খান ইত্তেফাককে বলেন, দুপুর ১২টার দিকে সংসদ ভবন থেকে বিরোধী দলীয় নেত্রীর ব্যবহূত পাজেরো গাড়িটি নিয়ে চালক বের হন। গাড়িটি মনিপুরিপাড়ায় পৌঁছালে একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। পুলিশ বাসসহ চালককে আটক করেছে।