সেনবাগে বিএনপির মানববন্ধন কর্মসূচি

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২১:৪৩
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক, বিরোধী দলীয় চিফ হুইপ ও নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি) আংশিক আসনের এমপি জয়নুল আবদিন ফারুককের ওপর হামলাকারী জড়িত পুলিশ কর্মকর্তাদের দীর্ঘ দুই বছরেও বিচার না হওয়ার প্রতিবাদে গতকাল শনিবার সেনবাগ পৌর শহরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করে। এ মানববন্ধন কর্মসূচিতে সেনবাগ উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ পৌর বিএনপির সভাপতি জাহিদুল হক সবুজ, সাধারণ সম্পাদক ফারুক বাবুল, বিএনপি নেতা আবদুল্ল¬¬া আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিএনপির সহ-সভাপতি শাহিন আক্তার কানন, নবীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনউল্ল¬া বিএসসি, কাদরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার হোসেন ইকবাল, সাধারণ সম্পাদক জিএস শহিদ, বিএনপি নেতা ভিপি মফিজ, পৌর বিএনপি নেতা ও কাউন্সিলর মো. ইউসুফ, বিএনপি নেতা আলী আক্কাছ রতন, উপজেলা যুবদলের সভাপতি মির্জা মোস্তফা, পৌর যুবদলের সাধারণ সম্পাদক এমাম হোসেন, উপজেলা ছাত্রদল সভাপতি সাহেবউদ্দিন রাসেল, কলেজ ছাত্রদলের সভাপতি নাছিরউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।