লাকসামে জেএসডির একক প্রার্থী ঘোষণা

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২১:৪৩
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা শাখার যৌথসভা শুক্রবার লাকসাম বাইপাসস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেএসডির লাকসাম উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মনিরুল আনোয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সাহা। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা যুগ্ম-আহ্বায়ক শিরিন আক্তার। বক্তব্য রাখেন জেএসডি নেতা মোস্তাফিজুর রহমান, সমাজতান্ত্রিক জোট কুমিল্লা জেলা সেক্রেটারি মোবারক হোসেন, সাবেক ছাত্রনেতা মো. সোলায়মান, মাস্টার জসিমউদ্দিন, আবুল কালাম আর্মি, ডা. আবদুল মতিন প্রমুখ। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে অ্যাডভোকেট বিকাশ সাহাকে দলীয় একক প্রার্থী ঘোষণা করা হয়। এতে এ আসনের ৯৩টি কেন্দ্রের দলীয় প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।