রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ \ আহত ১

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২১:৪৪
রংপুরে সড়ক দুর্ঘটনায় গত শুক্রবার মহানগরীর ধর্মদাস এলাকায় ২ মোটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা জলঢাকাগামী একটি বাস শুক্রবার বিকালে রংপুর মহানগরীর ধর্মদাস এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী নগরীর খামারপাড়া এলাকার রেজাউল ইসলাম (২৫) মারা যায়। দুর্ঘটনায় আহত আশরাফুলসহ (৩০) অজ্ঞাতনামা আরেক বন্ধুকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় আশরাফুলের মৃত্যু হয়। আহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। উত্তেজিত জনতা ১ ঘণ্টা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। যানজটের সৃষ্টি হলে ভোগান্তির সৃষ্টি হয়। পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।