নানার বাড়ি বেড়াতে এসে মিথিলা (৮) ও নিশাত (৯) নামের দুই শিশুকন্যার পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার রশিদ দেওহাটা গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
জানা গেছে, মিথিলার পিতার নাম শাহিনুর রহমান বাড়ি লতিফপুর এবং নিশাতের পিতার নাম হেলাল উদ্দিন বাড়ি রশিদ দেওহাটা গ্রামে। রশিদ দেওহাটা গ্রামের মোঃ সবুজ মিয়া জানান, নানার বাড়ি বেড়াতে এসে দু’জনে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায়। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
