আগৈলঝাড়ার সুতারবাড়ী গ্রামে গতকাল শনিবার দুপুরে পানিতে ডুবে একই বাড়ীর জান্নাত (৬) ও সুমাইয়া (৭) নামের ২ শিশুর মৃত্যু ঘটেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সুতারবাড়ী গ্রামের জালাল ফকিরের কন্যা জান্নাত ও তার ছোট ভাই মন্নান ফকিরের কন্যা সুমাইয়া খেলতে গিয়ে একই সাথে পুকুরে পড়ে যায়। তাদের উদ্ধারের পর হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন।
