চট্টগ্রামে হরতালে নিহত মুসার পরিবারকে ৫ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২২:০৯
হরতালে দুর্বৃত্তদের আগুনে পুড়ে নিহত ইজিবাইক চালক মো. মুসার পরিবারকে পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে মুসার পিতা আবদুল মোনাফের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে চেক তুলে দেন বন ও পরিবেশমন্ত্রী ড. হাসান মাহমুদ। গত ২৫ মার্চ বৃহত্তর চট্টগ্রামে জামায়াতের ডাকা হরতাল চলাকালে নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তাপুল এলাকায় মুসা ও তার ব্যাটারি চালিত ইজিবাইকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া দুর্বৃত্তরা। ঢাকা মেডিক্যাল কলেজে টানা ১৩ দিন মৃত্যুর সাথে লড়ে ৬ এপ্রিল মুসা মারা যান।