ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে খাদ্যে ভেজাল ও ফরমালিন দেয়ার অভিযোগে বেশ কয়েকটি ফলের দোকান ও খাবার হোটেল থেকে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। পাশাপাশি ফরিদগঞ্জ পৌর এলাকা ও রূপসা বাজারের ফুটপাত দখল করে নির্মাণ করা দোকানপাট উচ্ছেদ করা হয়।