আজমত উল্লাহ খান নিজ কেন্দ্রে পরাজিত

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২২:৫৮
নিজ কেন্দ্রেই পরাজিত আজমত উল্লাহ খান। পরপর তিনবার টঙ্গী পৌরসভায় মেয়র পদে ধারাবাহিক বিজয় অর্জনকারী আজমত উল্লাহ গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে প্রথমবারের মত পরাজয়ের স্বাদ পেলেন। টঙ্গীর লিটল ফ্লাওয়ার স্কুলের ভোটার তিনি। এ কেন্দ্রে তিনি ১১০ ভোটে এম এ মান্নানের কাছে পরাজিত হয়েছেন। আজমত উল্লাহ পেয়েছেন ৭১০ ভোট এবং অধ্যাপক মান্নান পেয়েছেন ৮২০ ভোট। এখানে মোট ভোটার ২ হাজার৩০০। অপরদিকে নিজ কেন্দ্রে বিজয়ী হয়েছেন এম এ মান্নান। গাজীপুরের সালনা ইসলামীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৮৩৬ ভোটে আজমত উল্লাহ খানকে পরাজিত করেছেন। এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৭৯৬। আজমত উল্লাহ পেয়েছেন ৩২০ ভোট এবং অধ্যাপক মান্নান পেয়েছেন ১ হাজার ১৫৬ ভোট।