সিলেটে সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাভেদ

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২৩:০৫
সিলেট সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে পুন:নির্বাচনে টিউবওয়েল প্রতীক নিয়ে আবদুল মুহিত জাভেদ গতকাল শনিবার নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুইবারের কাউন্সিলর জামাল আহমদের (বাসগাড়ি) চেয়ে তিনি ১২৪ ভোট বেশি পেয়েছে। শনিবার বিকাল সোয়া ৫টার দিকে ভোট গণনা শেষে জাবেদকে বিজয়ী ঘোষণা করা হয়।