ভোটগ্রহণে ধীরগতি

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২৩:০৫
গতকালের ভোটগ্রহণের গতি ছিল খুব ধীর। কেন্দ্রগুলো ঘুরে প্রথম এক ঘণ্টায় ১০ শতাংশ ভোট পড়তে দেখা গেছে। এমনকি বেশকিছু কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি থাকলেও সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই চার ঘণ্টায় মাত্র ১০০টি ভোট পড়তে দেখা গেছে। কাশিমপুরের মোহাম্মদীয়া ইসলামিয়া কওমী মাদ্রাসা-১ (মহিলা) কেন্দ্রে দুপুর সাড়ে বারোটার সময় ৩০১২টি ভোটের মধ্যে মাত্র ৬০০ ভোট পড়তে দেখা গেছে। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বললেন, ছোট ঘরে স্থান সংকুলান হচ্ছে না। আর কম বুথের জন্য ভোটগ্রহণে এই ধীরগতি।