গতকাল শনিবার নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভার নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী ও বর্তমান মেয়র মোতাহের হোসেন মানিক বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। মানিক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ভিপি নুরুল হক চৌধুরীকে ৭৩৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন। মানিক দোয়াত কলম নিয়ে পান ৪ হাজার ৫২১ ভোট ও নুরুল হক চশমা প্রতীক নিয়ে পান ৩ হাজার ৭৮৮ ভোট। রাতে রিটার্নিং অফিসার ও সোনাইমুড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসিনা বেগম বেসরকারিভাবে মানিককে মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করেন।
