ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় শুক্রবার বিকালে মিলাদ ও দোয়া মাহফিল করেছে মহানগর দক্ষিণ যুবলীগ। বঙ্গবন্ধু এভিনিউস্থ যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা। সম্রাটের সুস্থতা কামনা করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য মো. ফারুক হোসেন, আতাউর রহমান আতা, নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, যুগ্ম-সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, কাজী আনিসুর রহমান, সুভাষ চন্দ্র হাওলাদার, তাজউদ্দিন আহমেদ তাজ, শামীম আল সাইফুল সোহাগ, হাসিবুর রহমান বাচ্চুসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর যুবলীগ উত্তর-দক্ষিণ এর সর্বস্তরের নেতৃবৃন্দ। পরে দোয়া ও মোনাজাত করা হয়।
