সিঙ্গাপুরে চিকিত্সাধীন যুবলীগ নেতাকে দেখতে যান শেখ সেলিম

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২৩:০৬
সিঙ্গাপুরের র্যাফেলস হাসপাতালে চিকিত্সাধীন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে দেখতে যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম এমপি। গতকাল শনিবার তিনি সেখানে ঘন্টাব্যাপী অবস্থান করে সম্রাটের চিকিত্সার সকল খোঁজখবর নেন এবং দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনা করেন। গত ২ জুলাই মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ইসমাইল চৌধুরী সম্রাট সিঙ্গাপুরের র্যাফেলস হাসপাতালে ভর্তি হন।