যমুনা নদীতে পুলিশ ডাকাতের গুলিবিনিময়ে আহত ২

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২৩:০৭
উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের লক্ষ্মীপুর চরের যমুনা নদীতে গত শুক্রবার সন্ধ্যায় পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ ওই দুই ডাকাতকে আটক করছে পুলিশ। এদের মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কাজিপুর থানায় মামলা দায়ের হয়েছে। কাজিপুর থানা পুলিশ এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শুক্রবার পুলিশের একটি নিয়মিত টহল দল স্থানীয় রূপসা হাট এলাকায় অবস্থান করছিল। রূপসা হাটের উজানে ডাকাতদের দলটি পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। কাজীপুর থানার এস আই জানান, ডাকাতদের সাথে তাদের প্রায় ৪৪ রাউন্ড গুলি বিনিময় হয়। পরে দুই ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়।