আম্পায়ার স্টেট বিল্ডিংয়ের ১৬ মিলিয়ন রং!

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২৩:০৭
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের গগনচুম্বী ভবন আম্পায়ার স্টেট বিল্ডিং নিজেই যেন গত বৃহস্পতিবার রাতে রংয়ের আলোয় ড্যান্স পার্টিতে অংশ নেয়। ১৬ মিলিয়ন রংয়ের খেলায় রঙ্গিন হয়ে উঠে হাডসন নদী। এই আলোকসজ্জা বিশাল বা ক্যাটক্যাটে যে যাই বলুক না কেন তা যে ব্যতিক্রমী তা নিয়ে কোন সন্দেহ নেই। খবর এনডিটিভির। আলোকসজ্জা প্রদর্শনীর ৩৭তম বার্ষিকীতে ৪ জুলাই এই আয়োজন করা হয়। আগের আলোকসজ্জা সরিয়ে নতুন আলোকসজ্জার কাজ শেষ করা হয়েছিল গত বছরই। তখনই বলা হয়েছিল ১৬ মিলিয়ন রংয়ের আলো জ্বালানো হবে। তখন থেকে কয়েকটি রংয়ের আলো দেখা গেলেও বুঝতে অসুবিধা হয়নি যে, এই নতুন আলোর জলকানি সবাইকে তাক লাগিয়ে দেবে। ৪ জুলাই যখন সবার চোখ আকাশের দিকে তখন আর বুঝতে বাকি নেই যে এই আলো আম্পায়ার স্টেট বিল্ডিংয়েরই। আলোর রংয়ের সঙ্গে চলতে থাকে গানও। আয়োজক ম্যাকির আগের আয়োজনও সবার নজর কেড়েছিল। রিমোটের সাহায্যে নতুন আলোকসজ্জার রং পরিবর্তন করা যায়। আলোর মাত্রাও আগের চেয়ে আট গুণ বেশি। ভবনের মালিকও আলোকসজ্জার মানের সঙ্গে আপস করবেন না। চোখ ধাঁধানো আলোকসজ্জা নিউইয়র্কেই কেবল সম্ভব বলে গর্বের সঙ্গে বলেন এই ভবনের অংশীদার অ্যান্থনি ই মালকিন।