সোনাতলায় উপবৃত্তি ও বই বিতরণ

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২৩:০৮
শনিবার বিকালে সোনাতলা পৌর মিলনায়তনে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ছাত্রীদের মাঝে উপবৃত্তি ও এমপি পত্নী সাহাদারা মান্নান শিল্পীর সহযোগিতায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা ছাত্রলীগের যৌথ আয়োজনে উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার মন্ডল। অনুষ্ঠানে বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপবৃত্তি ও বই বিতরণ করেন। বক্তব্য রাখেন এমপি পত্নী সাহাদারা মান্নান শিল্পী, সোনাতলা থানার অফিসার ইনচার্জ খালেকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পু, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী খন্দকার, আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক, রবিউল আউয়াল বিপ্লব, আব্দুল আজিজ, নবীন আনোয়ার কমরেড, যুবলীগ নেতা ইব্রাহীম হোসেন দুলু, ফিদা হাসান খান টিটো, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শাহ নেওয়াজ তালুকদার বাবু, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন হিরু প্রমুখ। পরে প্রধান অতিথি সোনাতলা স্টেডিয়াম মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা এস,এম সারওয়ার জাহান, উপজেলা প্রকৌশলী কবির উদ্দিন শাহ, উপজেলা মত্স্য কর্মকর্তা শামীমা আকতারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।