ইব্রাহিম খলিল
আজ ৭ জুলাই ’৬৯-এর ১১ দফা ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা হাজী মোহাম্মদ মহসিন হল ছাত্র সংসদের প্রথম জিএস, বাংলাদেশ যুব মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মুসলিম লীগ সংসদীয় দলের হুইপ ইব্রাহিম খলিল এমপির ৩২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ যুব মুসলিম লীগ ও ইব্রাহিম খলিল স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে নয়াপল্টনস্থ মুসলিম লীগ কেন্দ্রীয় কার্যালয় কুরআন খতম, দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে।
